← সকল সংবাদে ফিরে যান
শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লালকারীদের জীবন কালো করবেন: সংসদে বিএনপি এমপি রানু
✍️ অপরাধনামা ডেক্স📅 2026-06-24📂 অন্যান্য📍 ঢাকা🏷️ জাতীয় সংসদ
মঙ্গলবার ১৩তম জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু মন্তব্য করেছেন, শেখ হাসিনা আবারও ফিরে এলে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবন কালো করে ছাড়বেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বিরোধী দলের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন। বর্তমান সরকারের চার মাস পার হওয়ার কথা উল্লেখ করে তিনি সবাইকে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার ও তাকে সহযোগিতা করার আহ্বান জানান।
এছাড়া তিনি 'আয়নাঘর'-এর প্রসঙ্গ টেনে বলেন, সেখানে একটি চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই একই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবিও জানান এই বিএনপি সংসদ সদস্য।
আরও পড়ুন:
- দক্ষিণখানে শিশু নির্যাতন: দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
- নোয়াখালীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতের ঐতিহাসিক রায়
- আটক মাদক কারবারির জার্সি এআই দিয়ে পরিবর্তন: বরিশালে পুলিশ উপপরিদর্শক (এসআই) তানজিলকে শোকজ
- মায়ের জানাজায় অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন আখাউড়ার নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম