← সকল সংবাদে ফিরে যান
অন্যান্য
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী আটক
অ
অপরাধনামা ডেক্সঅনুসন্ধানী ডেক্স
📅 2026-06-22📍 চট্টগ্রাম🏷️ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
⏱️১ মিনিটের পড়া
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিদুল ইসলাম সিয়ামকে (১৭) আটক করেছে পুলিশ।
ছাত্রদল নেতাদের অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে শনাক্ত করে। এরপর রোববার (২১ জুন) দিবাগত রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করে পুলিশ। আটক সিয়াম আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।