তিনি জানান, নিহতের মাথা ও কপালে ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
← সকল সংবাদে ফিরে যান
হত্যাকান্ড
: রাঙামাটির বরকলে নিজ ঘরে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার; লুট হলো গরু বিক্রির ৩ লাখ টাকা
অ
অপরাধনামা ডেক্সঅনুসন্ধানী ডেক্স
📅 2026-06-22📍 চট্টগ্রাম🏷️ বরকল, রাঙামাটি
⏱️২ মিনিটের পড়া
শেয়ার করুন:
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি ইসলামপুর এলাকায় আয়েশা বেগম (৪৮) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
নিহতের ছেলে আশরাফ আলী জানান, সকালে তিনি ও তাঁর বাবা করাতকলে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় ঘরে ফিরে মায়ের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। লাশের পাশে একটি ইট ও হাতুড়ি পড়ে ছিল। ভারী বস্তু দিয়ে আঘাত করায় তাঁর মাথা রক্তাক্ত অবস্থায় ছিল। এছাড়া দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে গরু বিক্রির তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, নারীটি সারা দিন ঘরে একাই ছিলেন। সন্ধ্যায় স্বামী ও ছেলে ফিরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।