অ
অপরাধনামা ডেক্সঅনুসন্ধানী ডেক্স
📅 2026-08-11📍 ঢাকা🏷️ শাহজাহানপুর, গুলবাগ, ঢাকা
রাজধানীর শাহজাহানপুরে মর্মান্তিক ঘটনা!
পারিবারিক কলহের জেরে
স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুবেল মিয়ার বিরুদ্ধে। এই
নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ এবং তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল জানিয়েছেন, রোববার সকালে গুলবাগের ৩৩৪ নম্বরের একটি ভাড়া বাসা থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, স্বপ্না খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ আরও জানায়, চলতি মাসেই রুবেল ও স্বপ্না ওই ভাড়া বাসায় উঠেছিলেন। আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার রাতে ও রোববার সকালে তাদের মধ্যে
তুমুল ঝগড়াঝাঁটি হয়। এক পর্যায়ে রুবেল তার স্ত্রীকে গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
স্বপ্না খাতুনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে এবং তার স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়।
এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।