অ
অপরাধনামা ডেক্সঅনুসন্ধানী ডেক্স
📅 2026-11-01📍 ঢাকা🏷️ দুর্গাপুর, নেত্রকোণা
নেত্রকোণা জেলার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ড মামলায় দুই আসামি স্বীকারোক্তি দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, তাজুল ইসলাম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।
পাঁচজন আসামি সরাসরি জড়িত ছিল। তাজুল পিস্তল দিয়ে আলিফকে গুলি করেন।
আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও সাব্বির আহম্মেদ (২৫)। তাঁরা বলেন, আলিফের সাথে আগে থেকেই বিরোধ ছিল। সীমান্ত এলাকায় চোরাচালান ও অস্ত্রের ব্যবসায় তাঁদের বাধা দিতেন।
এসব কারণে তাঁদের ক্ষোভ ছিল।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন,
তাজুল ছাড়া আরও কয়েকজন আসামির নাম গোপন রাখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
তাজুলের বিরুদ্ধে ১৩টি মামলা
পুলিশ জানায়, তাজুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চোরাচালানসহ
১৩টি মামলা রয়েছে। তাঁর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনীও সীমান্ত এলাকায় অপরাধ চালাচ্ছিল।
স্বামীকে আর কখনো ফিরে পাব না; কিন্তু যারা তাঁকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, আমার দুই সন্তানকে এতিম করেছে, আমাকে স্বামীহারা করেছে, তাদের শাস্তি দেখে যেতে চাই। আমি তাদের ফাঁসি চাই।
সাংবাদিক আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বলেন, তিনি চাকরিতে যোগ দিয়েছেন ঢাকার একটি হাসপাতালে। তাঁর দুই সন্তান ও মা ঢাকায় আছেন।