← সকল সংবাদে ফিরে যান
রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা: আসামি মুজাহিদের স্বীকারোক্তি
📅 2026-06-24📂 ধর্ষণ📍 রংপুর🏷️ তারাগঞ্জ, রংপুর
রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া আসামি মুজাহিদ ইসলাম (১৮)। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে এই দোষ স্বীকার করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার মায়ের বকুনি খেয়ে শিশুটি অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিল। জুমার নামাজের পর সে একটি পাটখেতের কাছাকাছি পৌঁছালে আসামি মুজাহিদ কৌশলে তাকে খেতের ভেতরে নিয়ে যান। সেখানে মোবাইলে ভিডিও দেখানোর ছলে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে মুজাহিদ তার বুকের ওপর বসে দুই হাত দিয়ে গলা টিপে হত্যা করে পালিয়ে যান।
এর আগে, শনিবার দুপুরে তারাগঞ্জের একটি সেচ ক্যানেল সংলগ্ন পাটখেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুশান্ত কুমার রায়ের নেতৃত্বে জেলা ও গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভীমপুর কোরানীপাড়া এলাকা থেকে আসামি মুজাহিদকে গ্রেপ্তার করে।
সোর্স লিংক দেখুন →