← সকল সংবাদে ফিরে যান
ধর্ষণ
কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: অটোরিকশা চালকসহ গ্রেপ্তার ২
অ
অপরাধনামা ডেক্সঅনুসন্ধানী ডেক্স
📅 2026-06-21📍 চট্টগ্রাম🏷️ নাঙ্গলকোট, কুমিল্লা
⏱️২ মিনিটের পড়া
শেয়ার করুন:
কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— অটোরিকশা চালক রিয়াজ মোল্লা এবং তার সহযোগী ফয়েজ আহমেদ।
জানা যায়, গত সোমবার বিকেলে নাঙ্গলকোটে আত্মীয়ের বাড়ি থেকে ফেনীর নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই কিশোরী। পথে প্রথম অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে তাকে রিয়াজ মোল্লার অটোরিকশায় তুলে দেওয়া হয়। কিছুদূর যাওয়ার পর জাকিরের মোড় থেকে চালক রিয়াজের বন্ধু ফয়েজ আহমেদ গাড়িতে ওঠেন।
ফেনীতে পৌঁছে দেওয়ার নাম করে তারা কিশোরীকে চৌদ্দগ্রামের পদুয়াসহ বিভিন্ন এলাকায় ঘোরান। এরপর রাত ৮টার দিকে তাকে একটি টিনশেড বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রিয়াজ, ফয়েজ এবং তাদের অপর সহযোগী আকরাম মিলে কিশোরীকে ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় কিশোরীটি ফেনীর বাসায় ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়। এরপর তার মা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে নাঙ্গলকোট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজ ও ফয়েজকে গ্রেপ্তার করে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত দুজন বাদে পলাতক অপর আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।