ময়মনসিংহের গফরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইল করে পুনরায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে গফরগাঁও থানায় এই মামলা করেন। অভিযুক্ত আল আমিন (৩৭) একই উপজেলার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর মাদ্রাসা থেকে ফেরার পথে আল আমিন শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ইবতেদায়ি মাদ্রাসার ভেতর নিয়ে ধর্ষণ করেন। এ সময় তিনি নিজের মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করে রাখেন এবং বিষয়টি কাউকে জানালে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই ভিডিওর ভয় দেখিয়ে গত বৃহস্পতিবার আল আমিন শিশুটিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে এসে স্বজনদের বিস্তারিত জানায়। শিশুটির মা জানিয়েছেন, ভিডিওর ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার মেয়েকে আতঙ্কগ্রস্ত করে রেখেছিল। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সেই ভিডিওর ভয় দেখিয়ে গত বৃহস্পতিবার আল আমিন শিশুটিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে এসে স্বজনদের বিস্তারিত জানায়। শিশুটির মা জানিয়েছেন, ভিডিওর ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার মেয়েকে আতঙ্কগ্রস্ত করে রেখেছিল। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।