← সকল সংবাদে ফিরে যান
ধর্ষণ
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেপ্তার, স্থানীয়দের গণপিটুনি
অ
অপরাধনামা ডেক্সঅনুসন্ধানী ডেক্স
📅 2026-06-18📍 ঢাকা🏷️ আশুলিয়া, সাভার
⏱️১ মিনিটের পড়া
শেয়ার করুন:
সকাল ১১টার দিকে এক শিশু ওষুধ কিনতে শফিকুল ইসলামের (৪০) ফার্মেসিতে যায়। এ সময় শফিকুল শিশুটিকে ফার্মেসির পেছনের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শফিকুলকে আটক করে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় বুধবার দুপুরে শিশুটির বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শফিকুলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।