“হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। ফের আগ্রাসন চালালে হামলা আরও ভয়াবহ হবে।”ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী ও আইআরজিসি’র অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মার্কিন হামলার জবাব দেব।”
← সকল সংবাদে ফিরে যান
মার্কিন হামলায় ইরানের সমুদ্রবন্দর ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
✍️ অপরাধনামা আন্তর্জাতিক ডেক্স📅 2026-07-10📂 মধ্যপ্রাচ্য সংকট📍 আন্তর্জাতিক🏷️ মধ্যপ্রাচ্য
বুধবার (৮ জুলাই) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) ইরানের বিশাল এলাকাজুড়ে বড় আকারের হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, মার্কিন হামলায় দেশটির তিনটি প্রধান সমুদ্রবন্দর আব্বাস, কোনারক এবং চাবাহার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর আব্বাস ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর। এছাড়া হরমুজ প্রণালি ও আশপাশে ইরানের নৌবাহিনী এবং সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যত স্থাপনা রয়েছে, প্রায় সবগুলোতে হামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট এক বার্তায় সেন্টকোম জানায়, “যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বাহিনী হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতায় হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও হ্রাস করার জন্য এই হামলা পরিচালনা করেছে। আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজ লক্ষ্য কর হামলা পরিচালনার জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে মনে করে যুক্তরাষ্ট্র।”
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের হামলার বুধবারের চেয়ে হামলার মাত্রা বেশি ছিলো।
হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন,
আরও পড়ুন:
- ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক, মধ্যস্থতা করেন ট্রাম্প
- সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল! তুরস্ক, পাকিস্তান ও কাতারকে নিয়ে লিকুদ পার্টির মন্ত্রীর নতুন শঙ্কা
- মধ্যপ্রাচ্যের উত্তেজনা: ইরানে হামলা, যুক্তরাষ্ট্রের অস্বীকার ও তেহরানের জরুরি কূটনৈতিক পদক্ষেপ
- বরিশালে থানায় হামলা ও সংঘর্ষে ১৮ জন গ্রেফতার