← সকল সংবাদে ফিরে যান
মাকে ধর্ষণের প্রতিশোধ: ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
✍️ অপরাধনামা ডেক্স📅 2026-07-05📂 হত্যাকান্ড📍 ময়মনসিংহ🏷️ ৩৬ বাড়ি কলোনি, ময়মনসিংহ নগরী
ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় মাকে ধর্ষণের অভিযোগে রাজিব আহমেদ রুবেল (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই। রবিবার (৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিব আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব ওই কলোনির একটি বাসায় প্রায় এক মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন এবং সেখানে তার বন্ধু ওই চার ভাইও থাকতো। গত শুক্রবার রাজিব তাদের মাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। শনিবার ভুক্তভোগী নারীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে চার ভাই মিলে রাজিবকে হত্যা করে। পুলিশ ঘটনাস্থলে লাশের মাথার পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার করেছে।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ভুক্তভোগী নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
- কুমিল্লার ধনপুরে ফুটবল উন্মাদনার বলি: ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যা
- দক্ষিণ আফ্রিকায় লোমহর্ষক হত্যাকাণ্ড: নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি, ৫ বছরের মেয়ে আহত
- নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার আরও ২
- পটুয়াখালীতে ছাত্রদল নেতার নেতৃত্বে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা, হামলায় জড়িত নিহতের বাবাও